Advertisement

কক্সবাজারে বাংলা লায়নের যাত্রা শুরু

দেশের বিভাগীয় শহরের পর জেলা হিসেবে প্রথম পর্যটন শহর কক্সবাজারে যাত্রা শুরু করেছে বাংলা লায়নের ওয়াই ম্যাক্স প্রযুক্তি কার্যক্রম। দেশব্যাপী ওয়াই ম্যাক্স প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে কক্সবাজার শহরকে প্রথম তারা নেটওয়ার্ক আওতায় আনে। এ উপলক্ষ্যে আজ বুধবার দুপুরে হোটেল সী-গালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলা লায়ন কমিউনিকেশন এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ শফিউল হক চৌধুরী, হেড অব মার্কেট কমিউনিকেশন জিএম ফারুক খান, জিএম সেলস ফয়সল বিন রাফেক, হেড অব অপারেশন চট্টগ্রাম তাজিম আলম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শহরে একটি কার র‌্যালী বের করা হয়।

Post a Comment

0 Comments