Advertisement

মহেশখালীর শাপলারপুর ইউপি নির্বাচন ২৭ ফেব্র“য়ারী

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপি নির্বাচন আগামী ২৭ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস এ তথ্য জানান। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়া জানিয়েছেন, ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে জেলার ৭১টির মধ্যে ৭০টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। এর মধ্যে আইনগত জটিলতার কারণে মহেশখালী উপজেলার শাপলাপুরের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

তিনি আরো জানান, শাপলাপুর ইউনিয়নের তফসিল মতে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ জানুয়ারি, রিটার্নিং অফিসারকর্তৃক মনোনয়নপত্র বাছাই ১ ফেব্র“য়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ ফেব্র“য়ারী এবং ভোটগ্রহণ ২৭ ফেব্র“য়ারী। তবে যারা নির্বাচ স্থ’গিত হওয়ার পূর্বে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করতে হবে না বলেও জানানা জেলা নির্বাচন কর্মকর্তা।

Post a Comment

0 Comments