Advertisement

চকরিয়ায় অবৈধ অস্ত্রধারী ও হত্যা মামলার আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ও বিএমচর ইউনিয়নে একদল দূর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার আসামী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে ওই দু'ইউনিয়নের সচেতন জনগণ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ পাঠিয়েছে।
লিখিত অভিযোগে দাবী করা হয়েছে, বিএনপি নেতা নুরম্নল হুদা ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের এক জনপ্রতিনিধির ছত্র ছায়ায় এই সংঘবদ্ধদলটি এলাকায় চুরি ডাকাতি ও জায়গা জমি জবর দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। লিখিত অভিযোগে স্থানীয়রা আরো জানান, দিয়ারচর এলাকার এনামুল হক
ডাকাত, মো: আনছার, বেলাল উদ্দিন, ইছহাক, বেতুয়ারকুল এলাকার জামাল উদ্দিন, পূর্ব বড়ভেওলার মুজিবুল হক, জসিম উদ্দিন, শফি ডাকাত, আবদু রহিম, মনিয়া ডাকাত, আবদু শুক্কুর ও আবু হানিফের নেতৃত্বে ওই দুই ইউনিয়নে চুরি ডাকাতি, হত্যা, রাহাজানি ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদের অপকর্মের প্রতিবাদ করার সাহস এলাকাবাসীর নেই। তাই তারা এসব অপরাধীদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হসত্দৰেপ কামনা করে লিখিত অভিযোগ দিয়েছেন। এনামুল হকের বিরম্নদ্ধে চকরিয়া থানায় মামলা নং ৪৩/১১, সিআর ৭৭/০৯ মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি আছে। কিন্তু তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এলাকাবাসীর পৰে মো: জকরিয়া, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মমতাজ আহমদ, মো: বোরহান উদ্দিন, হারিছ উদ্দিন, আনোয়ার হোসেন, রফিক আহমদ, সাহাব উদ্দিন, মনজুর আলম, শাহ আলম ও নুরম্নল আমিন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে গত ১০জানুয়ারী একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন।

Post a Comment

0 Comments