Advertisement

পৌর শহরের নিরিবিলি আবাসিক এলাকায় এক শিক্ষিকাকে নাজেহালের অভিযোগ

এম. রায়হান চৌধুরী, চকরিয়া
চকরিয়া পৌর শহরের নিরিবিলি আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষিকাকে বেদড়ক মারধরসহ নাজেহালের অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার পৌর শহরের নিরিবিলি আবাসিক

এলাকায় বসবাসরত একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামিমা তার কাজের মেয়েকে পাশ্ববর্তী এলাকায় খাওয়ার পানি আনতে টিউবওয়েলে পাঠালে স্থানীয় জনৈক ইকবালের ইন্দনে রোহানা বেগম ও রুবি আক্তার মিলে ওই কাজের মেয়েকে পানি নিতে বাঁধা দেয়। এতে শিক্ষিকাকে প্রতিবাদ করলে উল্টো ক্ষিপ্ত হয়ে গালি-গালাজ করে এবং তাকে বেদড়ক পিটিয়ে আহত করে। বর্তমানে চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চকরিয়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে বলে শিক্ষিকা শামিমা আক্তার সাংবাদিকদের জানান।

Post a Comment

0 Comments