জাহাঙ্গীর আলম
টেকনাফে সাভর্ার ষ্টেশন উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, 'নির্বাচন ইভিএম নিয়ে হবে নাকি অন্যভাবে হবে; এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চুড়ান্ত। রাজনৈতিক
দলগুলো কে কি বলল সেটা গুরুত্বপূর্ণ নয়। তবুও আমরা রাজনৈতিক দলগুলোকে আহবান করেছি। প্রধান বিরোধী দল বিএনপিকে ইভিএম'র ব্যাপারে মতামত জানাতে বলেছি। কোন ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দিতে বলেছি। কিন্তু তাঁরা আসেননি।'
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ ভবনের পাশে নির্মিত কমিশনের সাভর্ার ষ্টেশন উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, 'পৃথিবীর কোন দেশে সার্চ কমিটিতে জনপ্রতিনিধি রাখা হয় না। প্রফেশনালদের দিয়ে তা করা হয়। রাষ্ট্রপতি সে কাজটিই করেছেন।' রোহিঙ্গাদের ভোটার হওয়ার ব্যাপারে তিনি বলেন, 'ইতিমধ্যে ভোটার হওয়া ৪০ হাজার রোহিঙ্গা বাদ দেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরে সহযোগীতা পেলে ভোটার লিস্ট থেকে কমিশন তাদের পুরোপরি বাদ দিতে পারবে।'
টেকনাফ সাভর্ার ষ্টেশন উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উপ-নির্বাচন কমিশনার (আঞ্চলিক) ফরহাদ আহমেদ খান, জেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল হাসান ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, ইউএনও আ.ন.ম. নাজিম উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালীতে সাভর্ার ষ্টেশন উদ্বোধন উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ৫ দিনের সফরে এসে রবিবার তিনি সেন্টমার্টিন অবস্থান করেন। সোমবার দুপুরে টেকনাফ সাভর্ার ষ্টেশন উদ্বোধন শেষে বিকাল সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

0 Comments