শিরিন জান্নাত
চকরিয়া বদরখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা আরিফ ও খোদ দলীয় অপর নেতার সাথে হাতাহাতির ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, (২৯জানুয়ারী) রোববার দিবাগত রাত পেঁৗনে ১টার দিকে ইউনিয়নের বাজার এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা শেখ সালাউদ্দিন সহ অপরাপর নেতাকর্মীদের নিয়ে রেস্তোরায় চা-আড্ডায় বসলে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা নুরে হোছাইন আরিফ তাদের অবস্থানের কথা জানতে চাইলে বিষয়টি দু'পক্ষের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে শেখ সালাউদ্দিন চড়াও হয়ে ইউপি চেয়ারম্যানের সাথে হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনা ঘটায়। এদিকে ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পরিষদের পক্ষ থেকে রাত ১২টার পরে বাজার এলাকায় একাধিক লোকের অবস্থান কিংবা জমায়েত না করতে আনুষ্ঠানিকভাবে ঢাক-ঢোল পিটিয়ে জানিয়ে দেয়া হয়। এরপরও গভীর রাতে রেস্তোরায় কিছু যুবকের অবস্থান সম্পর্কে বাধা প্রদান করলে এ ঘটনা ঘটে। তবে তার কাছ থেকে শেখ সালাহউদ্দিন প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন বলে চেয়ারম্যান দাবী করেন। এদিকে গেল ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শেখ সালাহউদ্দিন ও ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের মধ্যে সৃষ্ট ঘটনায় পুরো ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মতে, দু'জনই আ'লীগ নেতা এবং তাদের মধ্যে স্থানীয় ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।

0 Comments