Advertisement

ঈদগাঁওতে বিদেশী সন্দেহে দু'যুবককে পুলিশে সোর্পদ

সেলিম উদ্দীন,ঈদগাঁও,কক্সবাজার।
ঈদগাঁওতে বিদেশী সন্দেহে দু'যুবকে মারধর করে পুলিশে সোর্পদ করা হয়েছে। ২৯ জানুয়ারী রাত ১০টায় উত্তর মাইজ পাড়া তিন রাসত্দার মাথায় এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, রোববার রাতে দু'যুবক ঈদগাঁও উত্তর মাইজ পাড়া তিন রাসত্দার মাথার

দোকানে গিয়ে স্থানীয় সীরাত মাহফিলের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। যুবকরা হচ্ছে মকবুল আহমদের পুত্র মোহাম্মদ ফারুক (৩১) এবং মৌলভী সোলতান আহমদের পুত্র মোহাম্মদ সেলিম (২৬)। এ সময় দোকান থেকে একজন লোক তাদের পরিচয় জানতে চায়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে সেখানে অবস্থানরত ২০/৩০ জন স্থানীয় লোক তাদেরকে ভিনদেশী সন্দেহে ব্যাপক মারধর করে এবং ঈদগাঁও তদনত্দ কেন্দ্রের এএসআই জামাল হোসেনকে ডেকে তার নিকট সোপর্দ্দ করে। জিজ্ঞাসাবাদে আটক যুবকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ জালালাবাদ খামার পাড়ায় বসবাস করে আসছে এবং তারা দু'জনে বাবুর্চির কাজ করে। অন্য সূত্র মতে, পূর্ব শত্রুতা বশতঃ যুবকদ্বয়কে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments