Advertisement

কক্সবাজার সরকারী মহিলা কলেজ গেটে এরা কারা?

শহর প্রতিনিধি
কক্সবাজার সরকারী মহিলা কলেজের সামনে কলেজ ছুটি হলে প্রতিদিন মোটার সাইকেল আরোহী বাহারী পোষাক পরিহিত কিছু রোমিওর আনাগোনা ও টহল বেড়ে যায়। এসব যুবক দ্রুতগামী মোটর সাইকেল হাঁকিয়ে কলেজ থেকে বের হওয়া ছাত্রীদের সামনে দিয়ে এদিকে ওদিক দৌড়াদৌড়ি করে। এতে চরম

বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছে বলে জানান একাধিক ছাত্রী। ভূক্তভোগী ছাত্রীরা জানান, কলেজ গেট, বিমান বন্দর সড়কের মাথা, সী-কুইন মার্কেটের সামনে সহ কলেজের আশ-পাশের রাসত্দা ঘাটে কলেজ প্রত্যাগত ছাত্র-ছাত্রীদের সামনে, পাশে দিয়ে এদের যাতায়ত বেড়ে যায়। অনেকে বিভিন্ন ভাবে ছাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা সহ নানা রকম হাস্যকর অঙ্গভঙ্গি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক প্রভাষক জানান, এসব ব্যাপারে প্রয়োজনে কলেজের পক্ষ থেকে প্রশাসনকে অবহিত করা হবে।

Post a Comment

0 Comments