Advertisement

আকাশে উড়ছে হাজার ঘুড়ি ॥ দেশী-বিদেশী ঘুড়িয়ালদের পদচারনায় কক্সবাজার মুখরিত


বলরাম দাশ অনুপম, কক্সবাজার ॥
কক্সবাজারের আকাশ রঙ্গিন হয়ে উঠেছে বিভিন্ন রংয়ের ঘুড়িতে। বাঙ্গালীর সংস্কৃতির আবেগময় এতিহ্য দেশী ঘুড়িসহ হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিভিন্ন দেশের প্রযুক্তি সম্বলিত বর্ণিল আধুনিক ১ হাজার ঘুড়িতে উজ্জ্বল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের আকাশ। 
৬ জানুয়ারী সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আয়োজিত এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন শিল্প মন্ত্রী দিলীপ বড়–য়া। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘুড়ি হচ্ছে বাঙ্গালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য উপাদান।
বাঙ্গালীর সংস্কৃতির অবিচ্ছেদ্য উপাদানকে বাঁচিয়ে রাখতেই ঘুড়ি ফেডারেশনের এ আয়োজন। তাছাড়া শিশু কিশোরদের ঘুড়ির প্রতি মনোযোগী করা, আধুনিক ঘুড়ি নির্মাণ ও ওড়ানোর কাজে প্রশিক্ষিত করাসহ ঘুড়ির সার্বিক বিকাশ ঘটাতেই কাজ করছে ফেডারেশন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, ঘুড়ি ফেডারেশনের সাধারন সম্পাদক শাহজাহান মৃধা প্রমুখ। 

Post a Comment

0 Comments