আমান উল্লাহ আমান, টেকনাফ :
টেকনাফে অগ্নিকান্ডে ৫ টি দোকান ভষ্মিভূত হয়েছে। টেকনাফ পৌর এলাকার অলিয়াবাদ নামক স্থানে মৌঃ এজাহারের টিন শেড মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মোদির দোকান, লাকড়ির দোকান, রিক্সার ওয়ার্কশফ, ফার্ণিচারের দোকান ও ডেকোরেটর্সসহ আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা যায়, ৫ জানুয়াররী রাত আড়াই টার দিকে মোদির দোকানদার জমে যাওয়া পামওয়েল গলানোর জন্য বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখে। ঐ বাল্ব থেকে এ আগুনের সুত্রপাত হয়। রাতের বেলায় আগুন লাগায় দোকান মালিকরা কোন মালামাল রক্ষা করতে পারেনি। এ অগ্নিকান্ডের ঘটনায় টেকনাফ অলিয়াবাদ এলাকার কালু মিয়ার পুত্র আজগরের লাকড়ীর দোকান, সামশুর মোদির দোকান, ডেইল পাড়ার গফুরেরর রিক্সার ওয়ার্কশপ ও কালু মেম্বাররের ফার্ণিচারের দোকান এবং আবদুর রহমানের ভাই ভাই ডেকোরেটর্স সম্পুর্ণ ভস্মিভূত হয়।

0 Comments