Advertisement

ডুবে যাওয়া কলেজ শিক্ষক উদ্ধার

মোবারক উদ্দিন নয়ন
কক্সবাজার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার সময় শুক্রবার বগুড়ার এক কলেজ শিক্ষককে উদ্ধার করেছে রবি লাইফগার্ড কমর্ীরা। শহরের লাবণী পয়েন্ট সমুদ্রে গোসল করার সময় শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
রবি লাইফ গার্ডের ইনচার্জ ছৈয়দ নূর জানান, বগুড়ার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অর্থনীতি

বিভাগের প্রভাষক আবুল হাসান (৩১) শুক্রবার বিকালে কক্সবাজার শহরের লাবণী পয়েন্টস্থ সমুদ্রে গোসল করতে নামেন। বিকাল পৌনে ৫টার দিকে তিনি সাগরে ডুবে যেতে থাকলে রবি লাইফ গার্ড কমর্ীরা দ্রুত সাগরে নেমে বিপন্ন কলেজ শিক্ষককে উদ্ধার করেন। উদ্ধারপ্রাপ্ত কলেজ শিক্ষক সিরাজগঞ্জের কাজীপুর এলাকার আবদুচ্ছালামের পুত্র। তিনি জানান, উদ্ধারপ্রাপ্ত কলেজ শিক্ষক এখন সুস্থ আছেন।

Post a Comment

0 Comments