Advertisement

দেশে ইন্টারনেট ব্যবহারকারী আড়াই কোটি

ডেস্ক রিপোর্ট
দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আড়াই কোটি। গত তিন বছরে (২০০৯-২০১১) ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২ কোটি ১০ লাখ। ২০০৮ সালে এই সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। 

এদিকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন (আইএসপিএবি) জানিয়েছে দেশে ফিক্সড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০-৪০ লাখ। যারা সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাকিম বলেছেন, বিটিআরসির দেওয়া তথ্য অনুসারে বাকি সবাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে আছে মোবাইলফোন অপারেটর এবং ওয়াইম্যাক্স সেবাদাতাদের ইন্টারনেট ব্যবহারকারী। ফিক্সড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে ধীর গতির কথা উলেস্নখ করে তিনি বলেন, ব্যান্ডউইথের ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট মওকুফ করা না হলে ইন্টারনেট ব্যবহার খরচ কমবে না। আগামী জুনের মধ্যে ব্যান্ডউইথের দাম আরেক দফা কমিয়ে ৮ হাজার টাকা (প্রতি মেগাবাইট) করা হতে পারে বলে তিনি জানান।
বিটিআরসির ওই প্রতিবেদনে বিগত তিন বছরে প্রতিষ্ঠানটির আয়ের কথাও উলেস্নখ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে গত তিন বছরে বিটিআরসি আয় করেছে ১২ হাজার ১৯০ দশমিক ৪১ কোটি টাকা। মোবাইলফোন অপারেটরদের লাইসেন্স নবায়ন থেকে ৪,০৮৯ দশমিক ৫০ কোটি এবং থ্রিজি লাইসেন্স থেকে বিটিআরসি আয় করবে ৮ হাজার কোটি টাকা।
সংশিস্নষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর বিটিআরসি আরও নতুন লাইসেন্স দেবে। এসব লাইসেন্স থেকেও আয় হবে কয়েক কোটি টাকা। নতুন লাইসেন্সের মধ্যে ৬টি টেরেস্ট্রিয়াল, ২টি সাবমেরিন কেবল, ভিএসপি (ভিওআইপি সার্ভিস প্রোভাইডার), আইজিডবি্লউ, আইআইজি এবং আইসিএক্স লাইসেন্স অন্যতম।

Post a Comment

0 Comments