Advertisement

খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় মহিলা আহত

সেলিম উদ্দীন
চকরিয়ার খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় ১ মহিলা আহত হয়েছে। ৩১ ডিসেম্বর দুপুরে খুটাখালী কিশলয় স্কুলের গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ,ককসবাজার মুখী পর্যটকবাহী মাইক্রোবাস চট্টমেট্টো-০২-১১৪৭ দ্রুত বেগে কক্সবাজার যাচ্ছিল। এ সময় রাসত্দা পারাপার হতে গিয়ে বয়োবৃদ্ধ

মহিলা গোলচেহের (৬০) কে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত মহিলাটি খুটাখালী পূর্ব নয়াপাড়া মৃত আবুল কাসেমের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করান। ঘাতক মাইক্রোবাসটি ঈদগাঁও বাসষ্টেশনে জনগনের সহায়তায় আটক করা হয়েছে। উল্লেখ্য ঐ স্থানে দীর্ঘ কয়েক মাস ধরে একের পর এক সড়ক দূর্ঘটনা ঘটে যাচ্ছে। এলাকাবাসীর দাবী উক্ত স্থানে স্পিড ব্রেকার বসালে রাসত্দা পারাপারে স্কুল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিরাপদ হবে। দূর্ঘটনার ১ ঘন্টা পর মহা সড়কে স্থানীয় তরুণদের সহায়তায় একটি জেব্রা ক্রসিংয়ের চিহ্ন দেওয়া হয়।

Post a Comment

0 Comments