এস এম হান্নান শাহ
চকরিয়ায় বিক্রিত জমি দখলে দূর্বৃত্তরা হামলা চালিয়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর ও অগি্ন সংযোগ করেছে। এঘটনায় বাধা দেয়ায় ক্রেতা এক মহিলাসহ ৩জনকে বেধম প্রহার করেছে অভিযুক্তরা। এনিয়ে হামলাকারী ৬জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দুপুরে থানা সেন্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জমি মালিক থানা সেন্টার হাজি পাড়া গ্রামের শামশুল হকের স্ত্রী জেসমিন হক জানান, স্থানীয় আলী হোসেন ছেলেদের প্রভাব থেকে বাচতে তাকে জমি বেচা বিক্রি ও আর্থিক লেনদেনের জন্য গত ২০এপ্রিল সাব রেজিষ্টার কার্যালয়ে আমোক্তারনামা মূলে দায়িত্ব দেন। ওই দায়িত্বের পর জেসমিন হক ভরামুহুরী মৌজার সৃজিত ৩৫০নং বিএস খতিয়ানের ২৮৮,২৮৭,২৯৭দাগের ২৬.৬৭শতক জমি ৫০লাখ টাকায় ১৬মে'১১ইং বিক্রি করেন জনৈক আবদুস সালাম কোম্পানীকে। ওই টাকা আলী হোসেন বুঝে নিয়েছেন। পরে ২আগষ্ট'১১ইং জেসমিন হক ওই জমি আবদুস সালাম কোম্পানীর কাছ থেকে ৫৫লাখ টাকায় ক্রয় করেন। তিনি জানান, ওই জমিতে সম্প্রতি বসতবাড়ি নির্মাণের কাজ শুরম্ন করেছেন। এ অবস্থায় বিক্রেতা আলী হোসেন পরিকল্পিতভাবে ভাড়াটে দূর্বৃত্তদের দিয়ে শুক্রবার রাতে হামলা চালিয়ে নির্মাণাধীন বাড়িটি ভেঙ্গে ও আগুনে পুড়িয়ে দেয় এবং লুটপাট করে। জমি মালিক জেসমিন হক জানান, উল্টো তার বিরম্নদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে আলী হোসেন। শনিবার মামলার নোটিশ দিতে ঘটনাস্থলে আসলে চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক জাকির হোসেনের সামনে অভিযুক্তরা জেসমিন হক ও তার পিতা এসআই চৌধুরীসহ ৩জনকে মারধর করে। এতে তাদের শরীরে রক্তাক্ত জখম হয়েছে। হামলা ও লুটপাটের ঘটনায় ১লাখ ৩০হাজার টাকার ৰতি সাধন হয়েছে বলে জানান। এঘটনায় জমি মালিক বাদী হয়ে আলী হোসেন, বশির আহমদ, ইউনুছসহ ৬জনকে আসামী করে ৩১ডিসেম্বর বিকালে থানায় একটি এজাহার দায়ের করেছে।

0 Comments