টেকনাফ প্রতিনিধি
টেকনাফ ৪২ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন বিদায়ী বর্ষ ২০১১ সালে স্থল ও নৌ-পথে পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ১৪ কোটি ৬২ লাখ ৪ শত ৮৮ টাকার মূল্যে অর্নত্দমূখী ও বহুমীখী বিভিন্ন প্রকার চোরাই পন্য জব্দ করেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ১ ৪৬ জনের বিরম্নদ্ধে মালিকসহ মামলা রম্নজু করা হয়েছে। এর মধ্যে মালিক বিহিীন মামলার ১ হাজার ৮ শ ৫৫ টি এবং ২৮৮ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। বিজিবি সদর দপ্তর েথেকে প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানা গেছে। জানা যায়, বিজিবি গত ১২ মাসে চোরাই পণ্যের মধ্যে ইয়াবা সবার শীর্ষে রয়েছে। জব্দ ইয়াবা ১ লাখ ৮৩ হাজার ৮শ ৩২ টি যার মূল্য ৫ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৬'শ টাকা। এতে মালিকসহ মামলা হয়েছে ৮৩টি এবং মালিক বিহিন মামলার সংখ্যা ১৭ টি ও ধৃত আসামী ১১১ জন। বিভিন্ন বোতল জাত মাদকদ্রব্য ৬ হা৮ার ৫৬৯ টি ছোলাই মদের পরিমান ১ হাজার ৮৫ লিটার যার মুল্য ৫১ লাখ ৪০ হাজার ৬৩২ টাকা। এতে মালিকসহ মামলা ১৭ টি ও মালিক বিহীন মামলা ১০৩ টি। ধৃত আসামীর সংখ্যা ৯ জন। এছাড়া ৭ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার মুল্যের বিভিন্ন প্রকার চোরাই পণ্য আটক করেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ১৭৮ জনকে আটক করেছে। এতে মালিকসহ মামলার সংখ্যা ৪৬ টি এবং মালিক বিহিন মামলার সংখ্যা ১ হাজার ৭ শ ৩৫ টি। অপরদিকে ১ হাজার ৭'শ ৮৬ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার পর পুনরায় সে দেশে পুশব্যাক করা হয়েছে। থানায় স্থানত্দর করা হয়েছে ১৮ জনকে এবং স্ব-দেশে ফেরত পাঠানো হয়েছে ১ হাজার ৭'শ ৬৮ জনকে। অপরেিদক কোষ্টগার্ড বাহিনী জানিয়েছেন, গত ১ বছরে নাফনদী ও সাগরে পৃথক অভিযান পরিচালনা করে ৩ কোটি ৪১ লৰ ৬৮ হাজার টাকার ইয়াবা ও বিভিন্ন প্রকারের মাদক জব্দ করেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করেছে।

0 Comments