Advertisement

রামুতে কাঠ চোরদের হামলায় বিট অফিসারসহ আহত ৩


নুর মোহাম্মদ 
কক্সবাজারের রামুতে কাঠ চোরদের হামলায় বিট অফিসার গুরুত্বর আহত হয়েছে। এ ব্যাপারে রামু থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে বনবিভাগ। জানাগেছে, গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে রামু বাঘখালী রেঞ্জের বিট অফিসারসহ বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে রামু- নাইক্ষ্যংছড়ি সড়কের উখিয়ার ঘোনাস্থ গুইট্টা সূলতানের বাড়ির সামনে সংরক্ষিত বনের আকাশমনি গাছের সাইজ করা দুই ভ্যান গাড়ি ভর্তি রদ্দা পাচারের সময় আটক করে। পরবর্তিতে বনকর্মীরা জব্দকৃত ভ্যানগাড়ি সহ কাঠগুলো রেঞ্জ অফিসে নিয়ে যাওয়ার সময় উৎপেতে একদল চিহ্নিত কাঠ চোর অস্ত্র শসন্ত্র নিয়ে ভ্যানগাড়িসহ আকাশমনি গাছের রদ্দা গুলো ছিনিয়ে নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় বিট অফিসার মোঃ আল- ইয়াদুল বারীসহ বনকমর্ী বাঁধা দিলে কাঠ চোররা এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে তাদের আঘাত করে। কাঠচোরদের হামলায় বিট অফিসার মোঃ আাল-ইয়াদুল বারী (৩৮) ও বনকমর্ী মোঃ খলিলুর রহমান ও ভিলেজার আলী আহমদ গুরুতর আহত হন। তৎমধ্যে বিট অফিসারের অবস্থা আশংকা জনক বলে জানা যায়। আহতদেরকে হাসপাতালে নিয়ে যায়। কাঠচোরেরা হামলা চলাকালে জব্দকৃত ৩০ ফুট কাঠসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। রামু বাঘখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল ওহাব জানান, চিহ্নিত কাঠ চোরের দল দীর্ঘদিন ধরে বেপরোয়া ভাবে নিয়মনীতি না মেনে সংরক্ষিত বনের কাঠ উজাড় করে চলেছে। তারই প্রেক্ষিতে বিট অফিসারসহ বনকমর্ী ও ভিলেজার খবর পেয়ে বনের আকাশমনি গাছ কেটে রদ্দা বানিয়ে পাচারের মূহুর্তে ২ ভ্যান গাড়ি কাঠ আটক করে তার বনকমর্ীরা এবং জব্দকৃত কাঠ ছিনিয়ে নেওয়ার জন্য এলাকার চিহ্নিত কাঠ চোর তার বাঘখারী বিট অফিসারসহ বনকমর্ীদের মারধর করে জব্দকৃত কাঠ ছিনিয়ে নেয়। 
আহত বিট অফিসার আল ইয়াদুল বারী জানান, ২ ভ্যান গাড়ি আকাশ মনি গাছের সাইজ করা রদ্দা আটককে কেন্দ্র করে কাঠ চোরেরা তিনি ও তার সহকমর্ীরা হামলার শিকার হন।

Post a Comment

0 Comments