এম এইচ আরমান চৌধুরী :
বছরের শেষ সূর্যাস্থ অবলোকন করতে ও থার্টিফার্স্ট নাইট উদযাপনে কক্সবাজারে নামবে লাখো পর্যটকের ঢল। ইতি মধ্যে সব হোটেল মোটেল বুকড হয়েগেছে। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শহরে বসানো হয়েছে চেক পোষ্ট। থার্টি ফার্স্ট নাইটে বার ছাড়া অন্য কোথাও মদ খেয়ে অশ্লীল নৃত্য
পরিবেশন ও গান বাজনা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জেলা পুলিশ।
পরিবেশন ও গান বাজনা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জেলা পুলিশ।
জানাগেছে, আজ শনিবার পাশ্চত্য সাংস্কৃতির আদলে কক্সবাজরে থার্টিফার্স্ট নাইট উদযাপনে নানা প্রকার আয়োজন থাকছে। বিশেষ করে বিভিন্ন হোটেল ও মোটেলে ডিজে,ফ্যাশন শো সহ নানা আয়োজনের মধ্যে সৈকতে থাকছে ওপেন কনসার্ট। কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেল ঐ দিন বিকেল থেকে সরাসরি সমাপ্রচার করবে। এ ছাড়া লং বিচ হোটেলে আয়োজিত কনসার্টে পারফর্ম করবেন ইন্ডিয়ান আইডল অদিতি পাল ও পারলিন গিল এবং ডি জে হার্দিক। আরো ২ টি হোটেলের কনসাটে বিদেশী নৃত্য শিল্পী সহ মোট ৫ জন বিদেশী শিল্পী কক্সবাজার আসবেন বলে সংশিষ্ট সূত্রে জানাগেছে।
হোটেল দি কক্স টুডের ম্যানেজার আবু তালেব জানান,অনেক আগে থেকে তাদের সব রুম বুকড হয়েগেছে। এ রকম অবস্থা সব হোটেলে।
এদিকে গতকাল বিকালে পুলিশ
সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত থার্টিফার্স্ট নাইট যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এসব কথা বলেন, থার্টি ফার্স্ট নাইটে বার ছাড়া অন্য কোথাও মদ খেয়ে অশ্লীল নৃত্য পরিবেশন ও গান বাজনা করা যাবে না। একই সাথে শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে প্রত্যেক গাড়ী তল্লাশী করা হবে। এ ছাড়া কোন ধরনের অসামাজিক কার্যকলাপও করা যাবে না। তিনি বলেন, কটেজ থেকে শুরু করে তারকা মানের হোটেল গুলোর হল রুমে বিভিন্ন অনুষ্ঠানের এক পার্শ্বে কোন প্রকার মদের দোকান বসাতে দেয়া হবে না। এসব নির্দেশ কেউ ভঙ্গ করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এছাড়া প্রত্যেক হোটেলে ওই রাতে পুলিশী তৎপরতা থাকবে। কারণ ট্যুরিজম মানে কোন উচ্ছৃংখলতা নই।

কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে জেলা পুলিশ।

0 Comments