Advertisement

শেখ রেহেনা এখন কক্সবাজারে


থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াতে  বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার দুই ছেলে-মেয়েসহ পরিবারের  প্রায় ২৮জন অতিথি নিয়ে এখন কক্সবাজারে অবস্থান করছেন। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়,  রাঙ্গামাটি সফর শেষে ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় ব্যক্তিগত সফরে কক্সবাজার আসেন বঙ্গবন্ধু কন্যা । তিনি স্ব-পরিবারে অতিথিদের নিয়ে সমুদ্র সৈকত তীরবর্তী একটি অভিজাত হোটেলে অবস্থান নেন । পৌঁছেই তিনি বিশ্রাম নেন ওই হোটেলে। 
তার সফরে পর্যটন হোটেলসহ আশপাশের এলাকায় ছিলো নিরাপত্তা বাহিনী জোরদার টহল।  এদিকে শেখ রেহানা বেড়াতে আসায় পর্যটন শহর কক্সবাজারে থার্টি ফাস্ট নাইটের আগাম নিরাপত্তা ছাড়াও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। 

Post a Comment

0 Comments