Advertisement

কক্সবাজার জেলা বিএনপির গনমিছিল : কোথাও দাড়াতে দিচ্ছেনা পুলিশ


সিবিএন: বিএনপি আহুত আজ রবিবারের গনমিছিল কক্সবাজার জেলা বিএনপি ঘোষিত মিছিল পূর্ব অবস্থান স্থল পুলিশ ঘিরে রেখেছে।শহরের  রুমালিয়ারছড়া নতুন রাস্তার মাথায় কক্সবাজার জেলা বিএনপির জমায়েত হওয়ার পূর্ব ঘোষণা ছিল।এর প্রেক্ষিতে নেতাকর্মীরা আসার আগে সকাল থেকে
পুলিশ অবস্থান নিয়েছে। সন্দেহ জনক ও মোটর সাইকেল আরোহীদের তল্লাশীও করা হচ্ছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, মিছিল করতে না দিয়ে আমাদের গনতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। সরকারের ফ্যাসিবাদী চেহারা ফুটে উঠেছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
এদিকে জেলা সদরের সাংসদ লুৎফুর রহমান কাজলের আজকের গনমিছিল পিছিয়ে আগামীকাল সোমবার করার সম্ভাবনা আছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments