বাতর্া পরিবেশক
কক্সবাজারে গতকাল অনুষ্টিত বিএনপির গণমিছিল কর্মসূচী পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষণা এবং প্রচারণা কাজে নিয়োজিত বিএনপি কমর্ী ও মাইক আটকের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল। আজকের
গণমিছিল কর্মসূচীর প্রচারণা চলাকালে পুলিশ গতকাল শনিবার বিকালে শহর থেকে একটি মাইক ও গাড়ীসহ এক বিএনপি কমর্ীকে আটক করে। পরে ওই বিএনপি কমর্ীকে ছেড়ে দেওয়া হলেও মাইকটি আটক রাখা হয়। এই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় জেলা বিএনপি কাযর্ালয়ে কক্সবাজার পৌর বিএনপি আয়োজিত তাৎক্ষিণক এক সাংবাদিক সম্মেলনে সম্মেলনে এমপি লুৎফুর রহমান কাজল আজকের গণমিছিলসহ সমাবেশ-সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাকে সরকারের গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী আচরণ বলে আখ্যায়িত করে বলেন, পুলিশ বিভাগ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করছে। সাংবাদিক সম্মেলনে কক্সবাজার পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম মমতাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সহ-সভাপতি এস্তাফিজুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজধানী ঢাকায় বিএনপির গণমিছিলের কর্মসূচীর সাথে মিল রেখে কক্সবাজার শহরেও রবিবার গণমিছিলের কর্মসূচী দেয় কক্সবাজার-৩ আসনের বিএনপি। এই গণমিছিলটি স্মরণকালের বৃহত্তম পরিসরে রূপ দিতে শুক্রবার এই আসনের বিএনপি দলীয় এমপি লুৎফুর রহমান কাজলের সাথে দলীয় নেতাকমর্ীদের দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে গণমিছিলে প্রায় ২০ হাজার লোকের সমাবেশের টার্গেট নেওয়া হয়। কিন্তু শেষ মুহুর্তে পুলিশী বাধার কারণে বিক্ষুব্ধ বিএনপি নেতাকমর্ীদের পক্ষে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

0 Comments