Advertisement

বিজিবির দু'দিনের অভিযানে বিপুল চোরাইপণ্য জব্দ

বার্তা পরিবেশক
বিজিবি'র সদস্যরা সীমানত্দবর্তী এলাকা হতে ২৭ ও ২৮ জানুয়ারি ২০১২ তারিখ দু'দিন পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৮৪ বোতল বিদেশী বার্মিজ মদ, বার্মিজ হ্যানিক্যান-০১ টি এবং বাংলা মদ-০৩ লিটার

আটক করেছে। আটককৃত মদের মূল্য প্রায় ২,৭৭, ৪০০/- (দুই লৰ সাতাত্তর হাজার চারশত) টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় বালুখালী বিওপির, বিওপি কমান্ডার নায়েব সুবেদার নুরম্নল ইসলাম এর নেতৃত্বে ২৮ জানুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ০৬০০ ঘটিকায় বালুখালীছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ১৮৩ বোতল (মারডালাইল মদ-৮৪ বোতল, কান্ট্রি ড্রাইজিং মদ-৮৬ বোতল, হিরো হুইস্কি মদ-১২ বোতল এবং রম্নব মদ-০১ বোতল) আটক করে। অপর দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েক আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে ২৭ জানুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকায় মরিচ্যা যৌথ চেকপোষ্টে যাত্রীবাহী বাস তলস্নাশী করে ০১ বোতল মারডালাই মদ, বার্মিজ হ্যানিক্যান- ০১ টি এবং বাংলা মদ- ৩ লিটার আটক করে। চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি'র টহল দলের আগমনের সংবাদ পেয়ে মদকদ্রব্য ফেলে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশিস্নষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে ।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রৰা করছে। আরো উলেস্নখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন।

Post a Comment

0 Comments