Advertisement

চকরিয়ায় বনবিভাগের গাছ কেটে লুটের চেষ্টাকালে ভেঙ্গে পড়েছে বসতবাড়ি

ভ্রাম্যমান প্রতিনিধি:
চকরিয়ার মালুমঘাটায় বনবিভাগের গাছ কেটে লুটের চেষ্টাকালে গাছের ডালপালা পড়ে ভেঙ্গে পড়েছে একটি বসতবাড়ি। এতে ওই বাড়ির প্রায় ৮০ হাজার টাকার ৰতিসাধন হয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা। নষ্ট হয়েগেছে হাসপাতালের বাউন্ডারি শিকল। শনিবার দুপুরে ঘটেছে এঘটনা।

 গৃহকর্তা জাহাঙ্গীর আলম জানান, মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের উত্তর পাশ্বে তার বসতবাড়ি লাগোয়া দোকান মালিক কাশেম আলী শনিবার দুপুরে ৮-১০জন ভাড়াটে লোক নিয়ে বনবিভাগের একটি বিশাল আকৃতির করই গাছ কাটা শুরম্ন করে। গাছ কাটার এক পযর্ায়ে কয়েকটি ডালপালা পড়ে জাহাঙ্গীরের বসতবাড়ির চালের উপর। এতে বাড়ির পেছনের একটি বড় অংশ ও ভেতরে খাট, চেয়ার, টেবিল, আলমিরাসহ দামী আসবাবপত্র ভেঙ্গে যায়। গৃহকর্তা জাহাঙ্গীর জানান, এতে তার কমপৰে ৮০ হাজার টাকার ৰতিসাধন হয়েছে। এব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ দেয়া হলে বিচারে কাশেম আলীকে ১৫ হাজার টাকা ৰতিপুরন দিতে বলা হয়। প্রথমে বিচার মানলেও পরে স্থানীয় কোন নেতার কথায় কাশেম আলী বিচার অমান্য করে ৰতিপুরন দিতে টালবাহানা শুরম্ন করে। এঅবস্থায় ৰতিগ্রস্থ গৃহকর্তা জাহাঙ্গীর আলম এব্যাপারে প্রশাসনের হসত্দৰেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments