Advertisement

আদালত পাড়া থেকে কথিত জ্বীনের বাদশা আটক

বেলাল আজাদ
কক্সবাজার আদালত পাড়া থেকে হারাধন নামের জনৈক জ্বীনের বাদশাকে আটক করেছে জনতা। গতকাল ১৬ জানুয়ারী বেলা ১২টায় কক্সবাজার আদালত পাড়া থেকে কথিত জ্বীনের বাদশাকে জনতা আটক করে গত পিটুনী দিয়ে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করেছে।
জানা গেছে কক্সবাজার সদরের ভারুখালী বাইন্যা পাড়া গ্রামের জনৈক প্রবাসী তৈয়ম গোলামের স্ত্রী হোসনে আরা (২৮) কে দীর্ঘদিন ধরে কথিত জ্বীনের বাদশা মোবাইলে কল করে স্বর্ণের ডেক্সী পাইয়ে

দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক দফায় চট্টগ্রাম ও ঢাকায় নিয়ে কৌশলে দু'লক্ষ টাকা ও ৪ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। পরে স্বর্ণের ডেক্সী পেতে আরো এক লক্ষ টাকার প্রয়োজনের কথা বলে গত কাল ১৬ জানুয়ারী জনৈক ব্যক্তির হাতে এক লক্ষ টাকা দেওয়ার গৃহবধু হোসনে আরাকে কক্সবাজার আসতে বলে। কথিত জ্বীনের বাদশার কথায় সন্দেহ হলে গৃহবধু হোসনে আরা তার আত্মীয় স্বজন নিয়ে গত কাল ১৬ জানুয়ারী কথিত জ্বীনের বাদশাকে আরো এক লক্ষ টাকা দেওয়ার জন্য কক্সবাজার আসে। গৃহবধু হোসনে আরার কাছ থেকে টাকা নেওয়ার সময় জনতা কথিত জ্বীনের বাদশাকে আটক করে কক্সবাজার জেলা এডভোকেট ক্লার্ক সমিতিতে নিয়ে আছে। আটক কৃত জ্বীনের বাদশা সাতকানিয়া উপজেলার দক্ষিণ রামুপুর বাইন্যা পাড়া গ্রামের জনৈক নিহার কান্তি ধরের পুত্র হারাধন (৩৬) বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক কৃত কথিত জ্বীনের বাদশার বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments