Advertisement

কক্সবাজার পৌরসভার জন্ম নিবন্ধন এখন সোনার হরিণ \\ পৌরবাসিকে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ

শিরিন জান্নাত কক্সবাজার পৌরসভার জন্ম নিবন্ধন সনদ এখন সোনার হরিণ হয়ে উঠেছে। একটি জন্ম নিবন্ধন সনদের জন্য পৌরবাসিকে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ। ফলে ছেলে-মেয়েদের বিদ্যালয় কিংবা কলেজে ভর্তি, চাকুরীর ৰেত্রে জন্ম নিবন্ধন সময়মত না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছে অনেকে। এর কারন
হিসেবে একাধিক লোকের অভিযোগ জন্ম নিবন্ধন শাখার কম্পিউটার অপারেটর মহিনের দায়িত্বে অবহেলা। দায়িত্বে অবহেলার পাশাপাশি মহিনকে টাকা না দিলে একটি জন্ম নিবন্ধনের জন্য দিনের পর দিন পৌরসভার ঘুরতে হয় পৌরবাসিকে।
কক্সবাজার শহরের সমিতি পাড়ার রাজ্জাক, কালুর দোকানের রফিক অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে জন্ম নিবন্ধনের জন্য যথাযথ ভাবে আবেদন করার পরও মহিনের চাহিদা অনুযায়ী ১০০ টাকা দিতে না পারায় তার ভাগ্যে ৩দিনেও জন্ম নিবন্ধন জুটেনি। ফলে তাদের ছেলেদের বিদ্যালয়ে ভর্তি করাতে নানা দুর্ভোগের শিকার হতে হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জন্ম নিবন্ধন শাখার কম্পিউটার অপারেটর মহিন। সে জানায়, এটি তার বিরম্নদ্ধে ষড়যন্ত্র। কোন মানুষের কাছ থেকে সে টাকা নেয়নি।

Post a Comment

0 Comments