হোয়াইক্যংয়ে ইউপি কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এমপি বদি
শিরিন জান্নাত
টেকনাফের হোয়াইক্যংয়ে উন্নয়ন কাজের উদ্বোধনকালে সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদি বলেছেন- আপনারা আমাকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে মহাজোট সরকার গঠনের সুযোগ দিয়েছেন। তার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। আমি দীর্ঘদিন আপনাদের এলাকার
কাংখিত উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার ফসল আজকের হোয়াইক্যং মডেল ইউপি কমপ্লেক্স। আমার বাকী সময়ের মধ্যে অত্র ইউনিয়নের দুর্গম এলাকার রাস্তাঘাটের কাংখিত উন্নয়ন সাধিত করে জনদুর্ভোগ লাঘব করা হবে। আমি আগামীতেও আপনাদের দোয়া চাই।
সূত্রে জানা যায়- ১৬ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় ১নং হোয়াইক্যং মডেল ইউপি কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়। এরপর বিশাল এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ, এম ইউনুচ বাঙ্গালী, উপজেলা আ'লীগের সভাপতি জাফর আলম চৌধুরী, হ্নীলা ইউপি চেয়ারম্যান মীর কাশেম, এলজিইডি'র উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন- হোয়াইক্যং ইউনিয়ন আ'লীগের সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, গিয়াস উদ্দিন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান জাহেদ হোছাইন মেম্বার, জালাল আহমদ মেম্বার, মোস্তফা কামাল চৌধুরী মেম্বার, দিল মুহাম্মদ মেম্বার, রশিদ আহমদ মেম্বার, ছৈয়দ হোছন মেম্বার, নুর আহমদ মেম্বার, রওশন আলী সিকদার মেম্বার, হাসান আহমদ মেম্বার, ছেনোয়ারা বেগম মেম্বার, বিলকিস আক্তার মেম্বার, মমতাজ বেগম মেম্বার, অধ্যাপক এনামুল হক, মাষ্টার রফিকুল আলম, কুতুব উদ্দিন, আব্দুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।

0 Comments