চকরিয়ায় আবদুর রাজ্জাকের স্মরণ সভায় বক্তারা ভ্রাম্যমান প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় বীর সাবেক পানি সম্পদ মন্ত্রী আবদুর রাজ্জাকের স্মরণে মাতামুহুরী উপজেলা আ.লীগের উদ্যোগে গতকাল ১৩ জানুয়ারী বিকাল ৩টায় সাহারবিল হাই স্কুল মাঠে বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাতামুহুরী
উপজেলা আ.লীগের আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহসিন বাবুলের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদ সিআইপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আ,লীগের সহসভাপতি শফিকুল কাদের শফি, জেলা আ.লীগ সদস্য ও সাবেক মেয়র জাফর আলম এমএ, এডভোকেট মমতাজুল ইসলাম, লায়ন কমরু উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল। সভায় বক্তারা বলেন, জীবনে কোনো নির্বাচনে হারেননি আবদুর রাজ্জাক। তবে তিনি প্রকৃতির কাছে হেরে গেলেন। সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনৈতিক নেতা, যুদ্ধাপরাধীদের বিচার দাবীর অন্যতম সংগঠক, মন্ত্রী, এসব পরিচয় ছাপিয়ে রাজ্জাকের চরিত্রের সবচেয়ে উজ্জল বৈশিষ্ট্য ছিলো সবসময় গণমানুষের সাথে থাকা। ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে এই অঞ্চলে রাজনীতিবীদদের জীবনাচরণ এখন হারিয়ে যেতে বসলেও তা ধরে রেখেছিলেন আওয়ামীলীগের এই নেতা। বক্তারা আরো বলেন, তিনি ছিলেন ভোট ও ভাতের অধিকারের লড়াইয়ে অগ্রনী সৈনিক। দল ক্ষমতায় থাকুক আর নাই থাকুক বাড়িতে দেখা যেতো সাধারণ মানুষের ভীড়। বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন আবদুর রাজ্জাক। বাঙ্গালী জাতির যে কোনো গৌরবময় আন্দোলনে এই নেতার যথেষ্ট অবদান রয়েছে। স্বাধীনতার পর যতবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন, ততবার এলাকার মানুষের ভোটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এসময় আরো বক্তব্য রাখেন, মাতামুহুরীর যুগ্ম আহবায়ক মাইনুদ্দীন চৌধুরী, সরওয়ার আলম, মকছুদুল হক ছুট্টো, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক ফজলুল করিম সাইদী, চেয়ারম্যান বদিউল আলম, চেয়ারম্যান ইব্রাহিম খলিল, চেয়ারম্যান দিদারুল হক, নুরে হোছাইন আরিফ, জসিম উদ্দিন টিটু, সাহাব উদ্দিন শাকিল, এনামুল হক, কেএম নাছির, ইকাল দরবেশী মেম্মার, জসিম উদ্দিন, গোলাম সওদাগর, মোক্তার হোসেন নাগু, সালাহ উদ্দিন, নওশাদ, এরশাদুল কবির ও শাহ আলম।

0 Comments