শফিউল আলম নুরী
যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা প্রচেষ্টার ঘটনায় বাবুল মিয়া (৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গতকাল ১৩ জানুয়ারী বিকালে সহকারী উপ-পরিদর্শক সুজন কুমার অচার্য্য উখিয়া সদর ষ্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যাক্তি জালিয়া পালং জুম্মাপাড়া গ্রামের মৃত আশরফ আলীর ছেলে।
অভিযোগে প্রকাশ, জালিয়া পালং জুম্মাপাড়া গ্রামের মৃত আশরফ আলীর ছেলে বাবুল মিয়া (৩০) ৪ বছর
পূর্বে রত্নাপালং চাকবৈটা গ্রামের হাজী ছৈয়দ আহম্মদের কন্যা রুমা আক্তার (২৪) কে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুক লোভী বাবুল মিয়া মোটা অংকের যৌতুকের দাবীতে স্ত্রী রুমা আক্তার (৩০) কে নিযর্াতন করে আসছিল। গত ১৭ ডিসেম্বর ৫০ হাজার টাকা যৌতুক দাবীতে রুমা আক্তারকে তার স্বামী এবং শশুর পক্ষের লোকজন মারধর সহ হত্যার চেষ্টা করে। এ ঘটনায় রুমা আক্তার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জালিয়া পালং ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিন প্রকাশ কালা বেলাল জানান, বাবুল মিয়া একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। ইতিপূর্বে সে স্ত্রীকে মারধর করার ঘটনা নিয়ে বহুবার বিচার হলেও যৌতুক লোভী বাবুল তা মানেনি। তিনি যৌতুক লোভী বাবুলকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে একটি প্রভাবশালী মহল যৌতুক লোভী বাবুল মিয়াকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।

0 Comments