Advertisement

ফালংখালীতে নসিমন গাড়ীসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ

বার্তা পরিবেশক
বিজিবি'র সদস্যরা সীমানত্দবর্তী পালংখালী বিওপি কতর্ৃক ১১ ও ১২ জানুয়ারি ২০১২ তারিখে পৃথক পৃথক অভিযান চালিয়ে নসিমন গাড়ীসহ বিপুল পরিমাণে কাঠ আটক করেছে। আটককৃত নসিমন গাড়ী ও কাঠের মূল্য প্রায় ৩,১০,০,০০০/- (তিন লৰ দশ হাজার) টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় "পালংখালী বিওপির, বিওপি কমান্ডার, সুবেদার মোঃ আশরাফ হোসেন " এর নেতৃত্বে গত ১১ জানুয়ারি ২০১২ তারিখে আনুমানিক ১৯৩০ ঘটিকায় ফাড়িরবিল এলাকা হতে নসিমন গাড়ীসহ

৬৫ পিচ কাঠ (গাছের খুঁটি) এবং ১২ জানুয়ারি ২০১২ তারিখ ১৫০০ ঘটিকায় বটতলী এলাকা হতে ৮০ পিচ (৩৫ ঘনফুট) কাঠ আটক করেছে। উলেস্নখ্য, একদল অসাধু ব্যবসায়ী/পাচারকারী বনের গাছ কেটে বাংলাদেশের পরিবেশ দূষণসহ বনাঞ্চল উজাড় করছে এবং বিজিবি সদস্যগণ এসকল বনজ সম্পদ আটক করে পরিবেশ রৰায় কঠোর ভূমিকা পালন করছে। চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি'র টহল দলের আগমনের সংবাদ পেয়ে পূর্বেই কাঠ এবং নসিমনগাড়ীসহ গাছের খুঁটি ফেলে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত কাঠ ও নসিমন গাড়ী নিয়ম অনুযায়ী নিকটস্থ বনবিট অফিসে জমা করা হয়েছে ।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে । আরো উলেস্নখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন।

Post a Comment

0 Comments