Advertisement

প্রধামন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়িত হলে মধ্য আয়ের দেশ হবে বাংলাদেশ

জাইতুন নাহার ইতু
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ শিরিন শারমিন চৌধূরী এমপি বলেছেন, বর্তমান মহাজোট সরকারের ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়ন হলে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের এক যুগে কাজ করার আহবান জানান। বিগত সরকার গুলো পথ শিশুদের জন্য কোন বরাদ্ধ রাখেনি। অথচ বর্তমান

সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সারা দেশের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুদের জন্য নানান মূখী পরিকল্পনা হাতে নিয়েছে। ঝরে পড়া শিশু রোধ করতে পারলে বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে নতুন পরিচয় লাভ করতে পারবে। বাংলাদেশের অধিকাংশ লোকজন দারিদ্র সীমার নীচে বসবাস করছে। মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরী করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার নারী ও শিশু বান্ধব সরকার। এ সরকারের আমলে জাতীয় নারীনীতি"১১ প্রনয়ণ করা হয়েছে। এ নারীনীতি নিয়ে একটি মহল প্রতিনিয়ত নানান মূখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, সারা দেশের ২০ জেলায় ১০ হাজার পথ শিশুদের মাঝে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া উপজেলার ঝুকিপূর্ণ শিশুদের জন্য সামাজিক নিরাপত্তা উদ্যোগের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথগুলো বলেন। উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভপতি এডভোকেট আহমদ হোছাইন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আদিল উদ্দীন চৌধূরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনেটিভ প্যাসকেল ভিলনোভা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া থানার ওসি নিয়াজ মোহাম্মদ, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী খুরশিদা করিম, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধূরী, কোডেক ও ইউনিসেফের প্রজেক্ট ম্যানেজার নাছির উদ্দীন, প্রজেক্ট কর্ডিনেটর শওকত আলী, উখিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, আখতার কামাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আশরাফুন্নেছা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উখিয়া উপজেলার ৯৬জন পথ শিশুকে ৮ লক্ষ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করেন।

Post a Comment

0 Comments