Advertisement

টেকনাফে নেটং পাহাড়ে ট্রাক বিকল হয়ে সিএনজিসহ কোস্টগার্ড সদস্য নিহত

মোঃ আশেক উলস্নাহ ফারম্নকী
টেকনাফে ১৯ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টায় উঁচুনিচু নেটং পাহাড়ের পাদদেশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনির হোসেন (৩৬) নামে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর একজন সদস্য মর্মানত্দিকভাবে নিহত

হয়েছেন। তিনি টেকনাফ স্টেশন অফিসের কোষ্টগার্ডে দায়িত্বে নিয়োজিত ছিল। ব্যাজ নং হচ্ছে- ৯৭০২৩০। তাঁর গ্রামের বাড়ি যশোর নোয়াপাড়া এলাকায় বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যৰদর্শী সুত্রে জানা যায়, টেকনাফের বরইতলী নামক নেটং পাহাড়ের প্রধান সড়কে টেকনাফমূখী গোবরবর্তী ট্রাক (চট্টমেট্টো-ট-১১-০৯৪১) উঠার সময় ব্রেক ফেল করে নীচের দিকে নামতে থাকে। এতে পিছন হতে আসা অপর একটি টেকনাফমূখী সিএনজির(কক্সবাজার-থ-১১-১২৬৪) উপর ট্রাকটির চাপা পড়ে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। উক্ত সিএনজিতে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম বদরম্নদ্দোজা ও অপর নিহত হওয়া মনির হোছন ছিল। সিএনজির চালক ও লেঃ এম বদরম্নদ্দোজা সিএনজি থেকে লাফ দিয়ে প্রাণে রৰা পেলেও মনির হোসেন সিএনজিসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মানত্দিকভাবে ঘটনাস্থলে মৃতু্য বরণ করে। দুর্ঘটনায় কবলিত ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল হতে পালিয়ে যায়। টেকনাফ থানা অফিসার ইনচার্জ মাহাবুবুল হক ও কোস্টগার্ড বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Post a Comment

0 Comments