Advertisement

১৭ বিজিবির অভিযানে মদ ও ফাইল কাঠ আটক

নিজস্ব প্রতিবেদক
বিজিবি'র সদস্যরা সীমানত্দবর্তী এলাকা হতে ১৯ জানুয়ারি ২০১২ তারিখে পৃথক পৃথক অভিযান চালিয়ে মদ (আসামীসহ), এবং মালিকবিহীন মদ, আকাশমনি গোল কাঠ এবং বেনসন সিগারেট আটক করেছে। আটককৃত মদ, এবং গোল কাঠ এবং বেনসন সিগারেটের মুল্য প্রায় ১,৫০,০০০/- (এক লৰ পঞ্চাশ হাজার) টাকা ।

 গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় "মরিচ্যা চেকপোষ্টের পোষ্ট কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন এর নেতৃত্বে ১৯ জানুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ০৯১০ ঘটিকায় মরিচ্যা গরম্নর বাজার হতে ০১ জন আসামীসহ (আসামী মোসাঃ রাবেয়া খাতুন (২৭) স্বামী-নুর আলম, গ্রাম-কুতুপালং, থানা-উখিয়া এবং জেলা- কক্সবাজার) ১৭ বোতল বিদেশী মদ আটক করেছে। অপর দিকে একই চেকপোষ্টে নায়েক ওয়াহেদুজ্জামান" এর নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোষ্টে যাত্রীবাহী বাস তলস্নাশী করে ০৭ বোতল বিদেশী মদ, ০১ বোতল বাংলা মদ এবং ০৬ প্যাকেট বেনসন সিগারেট আটক করছে এবং "পালংখালী বিওপির সুবেদার আশরাফ আলী" এর নেতৃত্বে ১৯ জানুয়ারি ২০১২ তারিখে আনুমানিক ১৬৩০ ঘটিকায় গয়ালমারা এলাকা হতে ২০ ঘন ফুট আকাশমনি গোল কাঠ আটক করেছে। আটককৃত আসামীকে (মদসহ) উখিয়া থানা সোপর্দ করা হয়েছে । উলেস্নখ্য, চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি'র টহল দলের আগমনের সংবাদ পেয়ে মদ, বেনসন সিগারেট এবং গোল কাঠ ফেলে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মালিকবিহীন আটককৃত মদ ও বেনস সিগারেট প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশিস্নষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে এবং গোল কাঠ প্রচলিত আইন ও নিয়মানুযায়ী নিকটস্থ বনবিট অফিসে জমা করা হয়েছে ।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রৰা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। আরো উলেস্নখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

Post a Comment

0 Comments