Advertisement

পশ্চিমবঙ্গে বাংলাদেশিকে বিবস্ত্র করে নির্মম নির্যাতন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশি তরুণকে বিবস্ত্র করে নির্মমভাবে পেটানোর ঘটনায় আট বিএসএফ সদস্যকে বরখাসত্দ করেছে ভারত। এর পাশপাশি নয়াদিলিস্নতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় পূর্ণ তদনত্দের নির্দেশ দিয়েছেন ভারতীয় সীমানত্দরক্ষী বাহিনীকে (বিএসএফ)।
অন্যদিকে এ ঘটনা জানার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসনত্দোষ প্রকাশ করেন। ঘটনার জন্য প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবারই অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখার্জিকে বলেছেন বিএসএফর আইজিকে রাজ্য সরকারের এ মনোভাবের কথা জানিয়ে দিতে। ডিজির সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেন বিএসএফ আইজিকে। বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, গত শনিবার বেলা ১০টা নাগাদ বেআইনিভাবে সীমানত্দ পার হতে গেলে ওই যুবককে থামতে বলা হয়। কিন্তু সে কথা না শুনে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন কাতলামারি সীমানত্দের পদ্মার একটি শাখা নদীর ধারে মোহনগঞ্জ 'কারগিল' এলকার বিএসএফ জওয়ানরা তাকে ঘিরে ফেলে। কিন্তু তাকে কেন এরকম মারধোর করা হলো, তার কোনও ব্যাখ্যা বিএসএফ দিতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারধোরের পর কোনও চিকিৎসার ব্যবস্থা না করে তাকে সীমানত্দে ফেলে রাখা হয় এবং গ্রেফতার পর্যনত্দ করা হয়নি। স্থানীয় সূত্র জানায়, ওই যুবকের নাম হাবু শেখ। বয়স ২৫। বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার আটরশিয়া গ্রামে। সম্প্রতি সে সীমানত্দ পেরিয়ে মোহনগঞ্জে এসেছিল। ওইদিনই বাংলাদেশে ফেরার সময় ধরা পড়ে। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ পাঠানো হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় বিএসএফ কমান্ডারকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদনত্দ করে ঊধর্্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসএফের একটি দল এক বাংলাদেশি তরুণকে বিবস্ত্র করে নির্মমভাবে পেটাচ্ছে এমন একটি ভিডিওচিত্র গতকাল বুধবার ফাঁস হয়। এর পরপরই এ ঘটনায় জড়িত অভিযোগে বিএসএফের আট সদস্যকে বরখাসত্দ করা হয়। মুঠোফোনে ধারণ করা ওই ভিডিওচিত্র গতকাল ভারতের এনডিটিভিসহ কয়েকটি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর এ নিয়ে হইচই শুরু হয়।

Post a Comment

0 Comments