Advertisement

বন্য হরিণ মাংসের ভাগ বাটোয়ারা

নাইক্ষ্যংছড়ি বাইশারীর নারিচ বুনিয়া গ্রামের ৮নং ওয়ার্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার ২০০ কেজি ওজনের এক বন্য হরিণকে পিঠিয়ে হত্যা করা হয়েছে। এলাকার স্থানীয় প্রভাবশালী ও শিকারীরা বন্য হরিণের মাংস ভাগাভাগি ও কাটা-কাটিতে পুরো গ্রামটিতে বন্য হরিণের মাংস ভাগ ভটেয়ারা নিয়ে হৈ চৈ পড়ে যায়।এছাড়া বন্যহরিণটি পিঠিয়ে হত্যার সময়স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত ইনচাজ ,স্থানীয় ইউপি সদস্য নিরব দর্শকের ভূমিকায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। উলেস্নখ্য দীর্ঘদিন যাবৎ এক শ্রেনীর লাইসেন্সধারী অস্ত্রবহণকারীরা প্রতিনিয়ত বন্যপ্রানী শিকার অব্যহত রেখেছে। ছবিটি গতকাল বাইশারীর নারিচ বুনিয়া গ্রাম থেকে তোলা।

Post a Comment

0 Comments