Advertisement

টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি ৩৩ যাত্রী বিভৎস্যবস্থায় উদ্ধার ঃ নিখোঁজ- ১২

মোঃ আশেক উলস্নাহ ফারম্নকী
মালয়েশিয়াগামী ৩৩ জন যাত্রীকে কোস্টগার্ড বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় গতকাল ১৯ জানুয়ারী দুপুরে উদ্ধার করেছে। তম্মধ্যে মাত্র ৪ জন বাংলাদেশী ও অবশিষ্ট ২৯ জন মিয়ানমারের রোহিঙ্গা

নাগরিক। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর শাহপরীরদ্বীপ স্টেশনের পেটি অফিসার মোঃ ওবাইদুল হক জানান, সাগর দিয়ে চোরাইপথে মালয়েশিয়া যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনার শিকার এসব লোক শাহপরীরদ্বীপের অদূরে বঙ্গোপসাগরের নাইৰ্যংডিয়া নামক স্থানে বিৰিপ্তভাবে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ড বাহিনী দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে এদেরকে উদ্ধার করে শাহপরীরদ্বীপ ক্যাম্পে নিয়ে আসে। জানা যায়, শাহপরীরদ্বীপের আদম পাচারকারী দালাল নুরম্নল আলম, ধলু হোসেন ও শরীফ হোসেনসহ সিন্ডিকেট ছোট ছোট নৌ-যান করে মালয়েশিয়াগামী এসব যাত্রীদের শাহপরীরদ্বীপ থেকে সাগরে অপেৰমান ট্রলারে তুলে দিতে নিয়ে যাচ্ছিল। কিন্তু নৌকায় ধারন ৰমতার চেয়ে যাত্রি বেশি হওয়ায় পথিমধ্যে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ১০/১২ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments