Advertisement

কুতুবদিয়া তাবলেরচরে লবণ মাঠে দূবর্ৃত্তদের তান্ডব ৬ চাষী আহত

স্টাফ রিপোটর্ার
কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার তাবলের চরে লবণের মাঠে সংঘবদ্ধ দূবর্ৃত্তদের হামলায় ৬জন লবণ চাষী গুরুতর আহত হয়েছে। এসময় দূবর্ৃত্তরা নিরীহ চাষীদের অস্ত্রের মূখে জিম্মি করে লবণের মাঠে ব্যাপক লুটতরাজ চালিয়েছে।
স্থানীয় গ্রামবাসী ও ঘটনার প্রত্যক্ষদশর্ীদের সূত্রে জানা গেছে,গতকাল ২৭ জানুয়ারী শুক্রবার সকাল

৯টায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের দূর্গম তাবলের চর গ্রামের ১০/১২ লবণ চাষী মাঠে যাওয়ার পথে একই গ্রামের বক্তার বাহিনীর সেকেন্ড ইন্ড কমান্ড রজি উল্লাহর নেতৃত্বে ২০/৩০ জনের একদল লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মৃত রাশেদ মিয়ার পুত্র লবণ চাষী আবুল বশর (৩৫),আবু ছৈয়দের পুত্র বাপ্পি (৩০),লেডুর পুত্র মনিয়া (৩২),আবদুর রাজ্জাকসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় দূর্বৃত্তরা চাষীদের লবণ মাঠে ব্যাপক লুটতরাজ চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। লবণের উৎপাদনের পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র তারা লুট করে নিয়ে যায়। এছাড়াও লবণ চাষী আবুল বশরকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। পরে দূর্বৃত্তরা উল্টো আহত লবণ চাষী আবুল বশরকে একটি দেশীয় একনলা বন্দুক শরীরের সাথে বেঁধে অমানবিক নিযর্াতন চালিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এদিকে এঘটনার অল্প কিছুক্ষণ পর তাবলের চর গ্রাম থেকে শত শত মানুষ এগিয়ে এসে আহত লবণ চাষীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুবদিয়া সদর হাসপাতালে ভর্তি করায়।
কুতুবদিয়া থানা পুলিশ জানান,লবণ চাষীদের উপর হামলার খবর পেয়ে সকাল ১১টায় ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হলে দূবর্ৃত্তরা পালিয়ে যায়। সরেজমিনে গতকাল বিকালে তাবলের চর গ্রামে গিয়ে দেখে গেছে,এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুনরায় দূর্বৃত্তদের হামলার আশংকায় নিরীহ অসংখ্য লবণ চাষী মাঠ ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে। এ ঘটনায় কতুবদিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে গতকাল সন্ধ্যায় সর্বশেষ খবরে জানা গেছে। এদিকে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসেম জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখানো (সন্ধ্যা ৬টা) পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দেয়নি।

Post a Comment

0 Comments