Advertisement

রামুতে রাখাইন পরিবারের বসত ঘর দখলে মরিয়া প্রভাবশালী

মোবারক উদ্দিন নয়ন
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা এলাকায় এক অসহায় রাখাইন পরিবারের বসত বাড়ীটি দখলের জন্য এক প্রভাবশালী মহল টাকার মিশন নিয়ে মাঠে নামার অভিযোগ পাওয়া গেছে।

ফলে এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষাথর্ী খিংছ ও ওয়ায়িং রাখাইন এর পড়া-শুনা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারের সদস্যরা। এ ব্যাপারে বসত বাড়ির মালিক আচিং রাখাইন বাদী হয়ে রামু থানায় সাধাররণ ডাইরী দায়ের করে। যার নং- ১০৮০ তারিখ ২৫/০১/২০১২ ইং। ওই প্রভাবশালী মহল ইতি পূর্বে একাধিকবার বসত বাড়ীটি দখলের জন্য গেলেও এলাকাবাসীর বাধার মুখে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। অসহায় রাখাইন পরিবারের কন্যা ও চলতি সালে এস,এস,সি পরীক্ষাথর্ী খিংছ ও নাতী এইচ,এস,সি পরীক্ষাথর্ী ওয়ায়িং রাখাইন কে অপহরণ ও হত্যার হুমকি অব্যাহত রেখেছে প্রভাবশালী মহল। তাদের প্রতিনিয়ত হুমকির ফলে দুই পরীক্ষাথর্ী ছাত্রীর পড়া লেখায় চরম বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি নিরুপায় হয়ে রামু থানায় একটি জি,ডি নং ১০৮০ তারিখ ২৫/০১/২০১২ ইং দায়ের করেছে। প্রাপ্ত অভিযোগ ও সরজমিন পরিদর্শনে জানা গেছে গত ১০/১২ বছর পূর্বে গ্রামের রাখাইন মংচয়ানের পুত্র উলা মং বর্তমানে নও মুসলিম নূরুল ইসলাম প্রকাশ সেলিম তার খালাত বোন আছিং রাখাইনকে ৮ শতক জমি আমমোক্তার নামা করে দেয়। তারই ধারাবাহিকতায় আছিং রাখাইনের পরিবার ওই জমিতে বসত বাড়ী করে অদ্যাবধি বসবাস করে আসছেন। সামপ্রতিক সময়ে ওই জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় আত্মীয়তার সুবাদে কক্সবাজার পৌর সভার বাসিন্দা জনৈক ক্যহ্লা চিং রাখাইন, উখিন চে রাখাইন, মা এখিন রাখাইন এর লোলুপ দৃষ্টি পড়ে। গত ২৩ জানুয়ারী বেলা ১২ টায় স্থানীয় ফতেখাঁরকুল মধ্যম মেরংলোয়ার জনৈক অনাথ বিন্দু ধর ও সুরেশ বড়ুয়ার নেতৃত্বে ও প্রভাবশালী মহল রাখাইন পরিবারের বসত বাড়ীটি উচ্ছেদের জন্য গেলে স্থানীয় গ্রামবাসী তাদেরকে ধাওয়া করে। গ্রামবাসী জানায় অসহায় পরিবারটিকে উচ্ছেদের জন্য ওই ভূমিগ্রাসী চক্র বর্তমানে টাকার মিশন নিয়ে মাটে নেমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা জানান, ওই টাকার মিশনে পা দিয়ে রামুর রাজনীতিতে পরিচিত কয়েক জন যুবক ভূমিগ্রাসী চক্রকে সহায়তা করছে। এ ব্যাপারে পরিবাটি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

Post a Comment

0 Comments