Advertisement

নিসর্গ নেটওয়ার্কের খুটাখালীতে সভা

বার্তা পরিবেশক
বনায়ন পরিবেশ জীববৈচিত্র রৰায় এখন স্থানীয়ভাবে মানুষ সংগঠিত এবং ভূমিকা রাখছে। একই সাথে প্রকৃতির উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় দেশের সকল মানুষের কার্যকর ভূমিকা গ্রহণের

মাধ্যমে সহব্যবস্থাপনা এবং সবুজ রৰার আন্দোলন এগিয়ে যাবে।
খুটাখালী মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কের সহব্যবস্থাপনা পরিষদের কাউন্সিল এবং নির্বাচনী সভায় বক্তারা উপরোক্ত মনত্দব্য করেন। ২৫ জানুয়ারি সকাল ১১ টায় মেদাকচ্ছপিয়া সহব্যবস্থাপনা কমিটির নতুন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাউন্সিলের সভাপতি খন্দকার জাকির হোসেন সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, সহকারী বন সংরৰক আসলাম মজুমদার, আইপ্যাক দৰিণ ক্লাষ্টার পরিচালক গৌতম বিশ্বাস, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরম্নল হক, ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা শেখ মতিউর রহমান প্রমুখ। পবিত্র কোরান তেলোওয়াতের পর এসএফ সুজিশ দাশের সঞ্চালনায় কাউন্সিল সভায় বিগত বছরের কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন ফুলছড়ি বনরেঞ্জ কর্মকর্তা এবং কাউন্সিলের সদস্য সচিব ভূপেশ মুখাজর্ী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইপ্যাক চকরিয়া সাইট কোঅর্ডিনেটর নিখিলেশ চাকমা। সহব্যবস্থাপনা কমিটির কাউন্সিল সভায় বন পাহারাদল কমর্ীদের মধ্যে চকরিয়া উপজেলা পরিষদের পৰ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। কাউন্সিল সভা শেষে ডাঃ মীর আহমদকে সভাপতি, শফিকুর রহমানকে সহ সভাপতি বনরেঞ্জ কর্মকর্তা (পদাধিকার বলে) ভূপেশ মুর্খাজীকে সদস্য সচিব, জয়নাল আবেদীনকে কোষাধ্যৰ করে ২৯ সদস্য বিশিষ্ট মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কের সহব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

Post a Comment

0 Comments