Advertisement

প্রেমিকের প্রতারণায় প্রেমিকা গর্ভবতী

এম. এইচ আরমান চৌধুরী
বহুগামী এক প্রেম প্রতারকের ফাঁদে পড়ে প্রেমিকা এখন গর্ভবতী হয়ে পড়েছে। অপরদিকে প্রেমিক লাপাত্তা হয়ে গেছে। এখনও পৃথিবী আলো না দেখা সন্তানের পিতৃত্বের দাবী বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে প্রতারণা শিকার ওই প্রেমিকা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাক্কার দোকান পশ্চিম পাড়া এলাকায়। 

ঘটনার বিবরণে প্রকাশ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের অধিবাসি বার্মাইয়া আবদু ছালাম মেস্ত্রীর ও নুর নাহার বেগমের পুত্র চট্রগ্রাম প্রিমিয়াম কলেজের প্রথম বর্ষের ছাত্র শহীদুল্লাহ'র সঙ্গে মোবাইল ফোনে ইসলামপুর ইউনিয়নের চাক্কার দোকান পশ্চিম পাড়ার ফজল করিমের কন্যা ও ঈদগাও কলেজের ছাত্রী পারভিন আক্তারের সঙ্গে ২০১০ সালে পরিচয় ঘটে। পরিচয়ের সুত্র ধরে এক পর্যায়ে দু'জনের মধ্যে ঘনিষ্টতা হয়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারক শহীদুল্লাহ পারভিন আক্তারের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো মেলা মেশা করে। এতে পারভিন গর্ভবতী হয়ে পড়ে। এক সময় শহীদুল্লাহকে বিয়ে করে ঘরে তুলে নেয়ার জন্য বললে শহীদুল্লাহ আত্মগোপনে চলে যায়। কিছুদিন আগে তার সহপাটিকে পারভিনের অনাগত সন্তান গর্ভে হত্যা করার জন্য ঔষধ দিয়ে তার ঘরে পাঠায়। খবর পেয়ে এলাকাবাসি ওই দুইজনকে গণধোলায় দেয়। জানা যায়, ওই শহীদুল্লাহ শুধু পারভিনই নন, আরো কয়েকজন কিশোরীকে প্রেম প্রেম খেলা করে এভাবে সর্বনাশ ঘটিয়েছে।

Post a Comment

0 Comments