Advertisement

হোয়াইক্যংয়ে পাম্প মেশিন বিষ্ফোরিত হয়ে ১ ব্যাক্তি নিহত

আমিনুল ইসলাম, টেকনাফ
টেকনাফের হোয়াইক্যংয়ে পানির পাম্প মেশিন বিষ্ফোরিত হয়ে এক লবণচাষী নিহত হয়েছে। তার মৃতু্যতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ২৮ জানুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং নয়াবাজার এলাকায় নিজ

লবণচাষের মাঠের লবণ পানি উত্তোলণের পাম্প মেশিন বিষ্ফোরিত হয়ে স্থানীয় মৃত মোঃ সিকান্দরের পুত্র দু'সন্তানের জনক লবণচাষী নূরুল হাকিম (২৮) গুরুতর আহত হয়। লবণমাঠে কর্মরত অন্যান্য চাষীরা তাকে উদ্ধার করে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তিনি দুপুর ১.৩০ টায় মারা যান। নিহতের ছোট ভাই আবু তাহের জানান, শুক্রবার রাত ১০টা থেকে লবণমাঠে নাফনদীর লবণাক্ত পানি উঠানোর জন্য উক্ত পাম্প মেশিন চালু করা হয়। পরদিন সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত গরম হয়ে মেশিনটি বিষ্ফোরিত হয়। লবণচাষী নূর হাকিমের আকস্মিক মৃতু্যতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাঁর কঁচি দু'সন্তানের বুক ভাঙ্গা আহাজারীতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সন্ধ্যা ৭টায় নিহতের নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয় বলে স্থানীয় আব্দুলস্নাহ জানায়।

Post a Comment

0 Comments