Advertisement

গোমাতলী বালিকা মাদ্রাসার শতভাগ সাফল্য

সেলিম উদ্দীন 

জেডিসি ও সমাপনী পরীক্ষার ফলাফলে ককসবাজার সদর উপজেলার পোকখালী গোমাতলী মুনছেহেরিয়া বালিকা মাদ্রাসার ছাত্রীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ মাদ্রাসায় জেডিসি ও সমাপনী পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে সবাই ।
মাদ্রাসার এ অসাধারণ সাফল্যে মহান আল্লাহ তায়ালার প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষিকারা। এলাকাবাসী ও মাদ্রাসার এ সাফল্যে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদের পাশাপাশি যারপর নাই আনন্দিত হয়েছেন। ভবিষ্যতে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কতর্ৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছেন। মাদ্রাসার কর্মরত শিক্ষকদের মধ্যে ভারপ্রাপ্ত সুপার এম.এম বদিউল আলম,সহ সুপার মৌলানা এবাদুল্লাহ,মাষ্টার এহছানুল হক,মাষ্টার সাজ্জাদুল ইসলাম,মাষ্টার কাউছার উদ্দিন,মাষ্টার আতাউল গণি,শিক্ষিকা কামরুন্নাহার,ছালেহা খানম,রেহেনা আক্তার ও প্রতিষ্ঠাতা ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান নেজাম উদ্দিন খাঁন, মাদ্রাসার শতভাগ সাফল্যে সকলের সার্বিক সহযোগিতার প্রতি অভিনন্দন জানান।

Post a Comment

0 Comments