Advertisement

টেকনাফ স্থলবন্দরে ৮ কোটি ৩৫ লৰ টাকা রাজস্ব আয়

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ স্থলবন্দরে ২০১১-১২ অর্থ বছরের ডিসেম্বর মাসে টার্গেটের চেয়ে ১ কোটি ১৫ লৰ ৪০ হাজর ৯'শ ৪৮ টাকা বেশি আদায় করতে সৰম হয়েছে। আদায় হয়েছে ৮ কোটি ৩৫ লৰ ৪০ হাজার ৯'শ ৪৮ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরে এ বন্দরে মাসিক ৭ কোটি ২০ লৰ টাকা রাজস্ব আদায়ের

টার্গেট নির্ধারন করে। কাষ্টম সুত্রে জানাগেছে, ২১৩ টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৮ কোটি ৩৫ লৰ ৪০ হাজার ৯'শ ৪৮ টাকা রাজস্ব আদায় এবং ৬১ টি বিল অব এক্সপোর্ট এর মাধ্যমে ১ কোটি ২৫ লৰ ৫৩ হাজার ৬'শ ৯৫ টাকার মালামাল রপ্তানি করা হয়। প্রসংগত, নভেম্বর মাসে ২ কোটি ৩৯ লৰ ৭৬ হাজর ২'শ ৯২ টাকা কম আদায় হয়েছে ।
টেকনাফ স্থলবন্দর দিয়ে যে পণ্য আমদানী হচ্ছে- শুটকী মাছ, বাঁশ, বেত, ওমপাতা, মাছ, আদা, সুপারি, মাসকলাই, আচার, শুকনা বরই, তেতুল, সীমের বীচি, বিভিন্ন প্রকার ডাল, ছোলা, মসলস্না জাতীয় পণ্য, চাল, সেনেকা মাটি, রাবার ও পস্নািিষ্টকের সেন্ডেল, কাঠ ইত্যাদি। ইতিপূর্বে মিয়ানমার থেকে চাল আমদানী হতো বর্তমানে তা বন্ধ রয়েছে।
অন্য দিকে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানী হয় হাঁঙ্গর মাছ, কচ্ছপের খোলস, এ্যালোমোনিয়াম প্রোডাক্ট্স, সিমেন্ট, রড, ফেয়ার এন্ড লাভলী, মশারীরর কাপড়, সেমাই ও মুরগীর ডিম ইত্যাদি।
এ ব্যাপারে টেকনাফ স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা আনোয়ার মাসুম বলেন, মিয়ানমারে বাংলাদেশী টাকার মান ও কাঠ আমদানী কমে যাওয়ায় নভেম্বর মাসের টার্গেট পূরন করা সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments