Advertisement

কক্সবাজারে শিল্প ও পণ্য মেলা শুরু


মহসীন শেখ:
পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার বলেছেন, পর্যটন শিল্পের বিকাশ ও এখানকার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে আগত দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরা সম্ভব হবে শিল্প ও পণ্য মেলার মাধ্যমে। তিনি শনিবার সন্ধ্যায়
কক্সবাজার পর্যটন গলফ মাঠে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত দেড়  মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডার রমজার আলী বাহাদুরের সভাপতিত্বে অনুষ্টিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র নুরুল আবছার, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. ফরিদুল আলম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইলিয়াছ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পদক মোশারফ হোসেন দুলাল ও ছাত্র সমাজ নেতা দেলোয়ার হোসেন।
সভা শেষে পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পর্যটনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার ও অন্যান্য অতিথিরা।

Post a Comment

0 Comments