Advertisement

হ্নীলা ষ্টেশনে ৩ লাখ টাকা চুরি

হ্নীলা প্রতিনিধি
হ্নীলা বাস ষ্টেশনের রুবি মার্কেটে গভীর রাতে ১টি মার্কেটের  রহস্যজনক ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে ৩ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় ১ সপ্তাহ পার হলেও দায়িত্বরত পাহারাদারদের সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মালিকপক্ষ।
অভিযোগে জানা যায়- টেকনাফ উপজেলার হ্নীলা বাস ষ্টেশনের রুবি মার্কেটে গত ৪ জানুয়ারী গভীর রাতে নির্মল ধরের কাপড়ের দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটে। রহস্যজনক ব্যাপার হল

দোকানের বাহিরের যাবতীয় তালা অক্ষত থাকলেও ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ ও মালামাল বিক্রির ৩ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। পরদিন সকালে মালিক দোকান খুলে আজগুবি এ ঘটনা দেখে থমকে যান। এ ঘটনার ১ সপ্তাহ পার হলেও কোন ক্লু বের করা যায়নি। উক্ত মার্কেট পাহারার দায়িত্বে ৩ জন পাহারাদার থাকলেও এ পর্যন্ত তাদের কোন সহায়তা না পেয়ে মালিক পক্ষ ক্ষোভ প্রকাশ করেছে। সংখ্যালঘু এ ব্যবসায়ী লুটকৃত টাকা উদ্ধারে এলাকার সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments