Advertisement

খুনিয়া পালং এ প্রতিপক্ষের হামলায় ৩ মহিলা আহত

বার্তা পরিবেশক
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩ মহিলা গুরুত্বর আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে রামু থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ১১জানুয়ারী সকাল সাড়ে ৮টায় স্থানীয় মফিজুর রহমান, ফয়েজ উল্লাহ,

অছি উল্লাহ, ছলিম উল্লাহ, আয়াত উল্লাহ ও বজল আহাম্মদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল গণির জমি দখল করতে যায়। এতে আবদুল গণির পরিবারের সদস্যরা বাধা প্রদান করলে তাদের উপর হামলা করে। হামলায় আবদুল গণির স্ত্রী জাহেদা বেগম, মেয়ে জেসমিন আকতার ও আত্মীয় গুলজার বেগম গুরুত্বর আহত হয় এবং হামলাকারীরা গুলজার বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

Post a Comment

0 Comments