Advertisement

জমি দখলে হোয়াইক্যংয়ে সশস্ত্র সন্ত্রাসীদের তান্ডব

অপহৃত ৩ > পুলিশ উদ্ধার করেছে ২ > এখনো নিখোঁজ ১ নিজস্ব প্রতিবেদক
সংঘবদ্ধ সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালিয়ে লবণ মাঠে কর্মরত ৩ দিনমজুরকে অপহরণ ও ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ঝিমংখালী এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি বখতিয়ার উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়া পাড়ার বহুল বিতর্কিত দুদু আলম মেম্বারের বাড়ি থেকে অপহৃত ৩ জনের মধ্যে ২ জনকে উদ্ধার করতে সৰম হয়। বাকি ১ জনের সন্ধান এখনো মেলেনি বলে খবর পাওয়া গেছে। পুলিশ কতর্ৃক উদ্ধারকৃত

ঝিমংখালীর দিনমজুর উলা মিয়া ও নুরম্নল ইসলামকে অপহরণকারীরা অমানবিক অত্যাচার চালায়। ফলে তারা মারাত্মক আহত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছে।
আক্রানত্দ পৰ জানান, নয়া পাড়া এলাকায় জনৈক সরওয়ার, তার দুই ছেলে, আবদুল মালেক, দুদু আলম মেম্বারের ছেলে মিজান, বাবুল, সবি্বর ও হেলাল নামে কয়েকজন ব্যক্তি অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আহত উলা মিয়াদের ভোগ দখলীয় জমি কেড়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটায়। এলাকাবাসী বলছে, এ ঘটনায় জড়িত লোক গুলো বৃহত্তর হোয়াইক্যং ইউনিয়নের আতংক। তারা দেশের প্রচলিত আইন মানেনা। সন্ত্রাসী বাহিনী গঠন করে 'জোর যার মুলস্নুক তার' নীতির উপর চলে তারা। ইতিপূর্বে এলাকায় নানা প্রকার ত্রাস ও আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়েছে উক্ত চক্র। এই অবস্থায় উক্ত অপরাধীর কাছ থেকে অপহৃত অপর ব্যক্তি উদ্ধার ও গতকালের সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের উপযুক্ত শাসত্দির দাবি করেছেন স্থানীয় নিরপেৰ মহল। এদিকে সংঘটিত ঘটনায় টেকনাফ থানার ওসির নির্দেশে হোয়াইক্যংয়ের আইসি যে সাহসী ভুমিকা পালন করেছে তার প্রশংসাও করেছে লোকজন। অন্যথায় অপহরণকারীরা তাদের খুন করার সম্ভাবনাও ছিল।

Post a Comment

0 Comments