শীতবস্ত্র বিতরণকালে জেলা পরিষদ প্রশাসক মোসত্দাক আহমদ চৌধুরী
সংবাদ বিজ্ঞপ্তিআনর্ত্দজাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব কক্সবাজারের নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসাবে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোসত্দাক আহমদ চৌধুরী, ক্লাব সভাপতি এপেক্স মোঃ শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা মোসত্দাক, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, এপেক্স বাংলাদেশের জেলা- ৩ এর গভর্ণর এপেক্স এড. রমিজ আহাম্মদ, জেলা যুবমহিলালীগের সভানেত্রী আয়েশা সিরাজ। সভা সঞ্চালনা করেন, সাবেক সভাপতি রমজান আলী, স্বাগত বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব অব কক্সবাজারের সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব কক্সবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি এড. আয়াছুর রহমান, মোঃ এখেলাছ, এড. সরওয়ার কামাল, দেলোয়ার, মুকিম খাঁন, শফিউল্লাহ, এড. ইউনুছ. এড. আহছান উদ্দিন, মীর হোছাইন, ফরিদুল আলম হেলালী প্রমূখ। প্রধান অতিথি বলেন, আর্ত মানবতার সেবায় এপেক্স ক্লাবের ভূমিকা প্রশংসনীয়। এ ক্লাবের সেবাধর্মী কর্মকান্ডের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


0 Comments