Advertisement

টেকনাফে বিজিবির অভিযান ১ লৰ ৩১ হাজার বাঁশ জব্দ

শিরিন জান্নাত
মিয়ানমার হতে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ১ লৰ ৩১ হাজার বাঁশ জব্দ করেছে বিজিবি। টেকনাফের সাবরাং নয়াপাড়া ঘাটে ৪২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসানের তত্বাবধানে জওয়ানরা সোমবার রাতে অভিযান চালিয়ে বাঁশ গুলো জব্দ করে। জব্দকৃত বাঁশ গুলি

আমদানীকারক হিসাবে চট্টগ্রামের ওমর আলী মার্কেটের রিপন টিম্বার ও সি এন এফ এজেন্ট গ্রোবাল লজিস্টিকের নামে আনা হয় । এদের স্থানীয় প্রতিনিধি হিসাবে টেকনাফে কাজ করছে আয়াজ আহমদ, সৈয়দ হোসেন, ইসমাঈল ও জাহেদ হোসেন কালা ও মাহমুদুর রহমান। জানা যায়,সিন্ডিকেটটি ৯ জানুয়ারী মিয়ানমার হতে ২ টি ট্রলারে ৪৫ হাজার বাঁশ আমদানীর নামমাত্র রাজস্ব আদায় করলেও অতিরিক্ত ১ লৰ ৩১ হাজার বাঁশ নিয়ে আসে। অনুসন্ধানে জানা যায়, সিন্ডিকেটটি টেকনাফ কাস্টম অফিসের যোগসাজসে বছরের পর বছর ধরে এভাবে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। টেকনাফ কাস্টমস অফিসের কর্তা ব্যক্তিরা সরকারী রাজস্ব ফাঁিকর সুযোগ করে দিয়ে শুধু নিজেদের পকেট ভারী করেছেন।
তবে টেকনাফ কাস্টম সুপার আনোয়ার মাসুম এ প্রসঙ্গে বলেন, " বাঁশ আমদানির ঘাট টেকনাফ স্থল বন্দরের বাইরে হওয়ায় আমাদের পক্ষে বাঁশ গুণে রাজস্ব আদায় করা সম্ভব নয়।"
৪২ ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান এ ব্যাপারে আইনী পদৰেপ গ্রহন করা হবে জনিয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারী একি ভাবে টেকনাফ কায়ুকখালী খাল দিয়ে নিয়ে আসা বাঁশ বিজিবি জব্দ করেছিল।
এ ব্যাপারে সংশিস্নষ্টদের বিরম্নদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করলে টেকনাফ স্থল বন্দরের রাজস্ব ফাঁকির এ মহোৎসব অনেকাংশে হ্রাস পাবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।

Post a Comment

0 Comments