কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে মোহাম্মদ আজম (২৩) এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজম ঢাকার কান্দিয়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
রোববার দুপুরে ইনানীর সী কিং হ্যাচারি সংলগ্ন সমুদ্র মোহনা থেকে নিহত পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানার এসআই গোবিন্দ দাশ জানান, ৩১ ডিসেম্বর বিকেলে বিপুল সংখ্যক পর্যটক ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। এ সময় ভেসে যাওয়ার মুহূর্তে ৩ পর্যটককে স্থানীয় লোকজন উদ্ধার করলেও একজন নিখোঁজ থাকেন।
পরে দুপুরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা খবর দিলে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

0 Comments