Advertisement

মহেশখালীতে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার উদ্ধার


আবদুর রাজ্জাক,মহেশখালী:
গত ৩১  ডিসেম্বর রাত্রে মহেশখালী পৌর এলাকার গোরকঘাটা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোষ্ট গার্ড বদর খালী ইউনিটি এর সদস্যরা পৌর সভার লামার বাজারের আবদুর রহিমের দোকানের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় মায়ানমারের তৈরী ৩শ’ ৭২ বোতল বিদেশী মদ (রাম) ও ৭শ’ ১০ কেন বিয়ার উদ্ধার করেছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, কক্সবাজার জেলার মহেশখালী উপকুলীয় এলাকায় একটি সংঘবদ্ব চোরাচালানী সি›িডকেট মহেশখালী নৌ চ্যানেলকে চোরাচালানের নিরাপদ ট্রানজিট হিসাবে ব্যবহার করছে। এলাকার বিভিন্ন স্থানে চোরাই পন্য খালাস,অবাধ বিকিকিনি ঘটনা জনগনকে ভাবিয়ে তুলেছে। বর্তমানে মহেশখালীর বিভিন্ন এলাকায় বিদেশী জিনিস ও মদের অবাধ প্রসার লক্ষ করা গেছে। 
  বিশ্বস্ত সুত্রে জানায়, দীর্ঘ দিনথেকে একটি সংঘবদ্ধ মাদক ও চোরাচালানকারী সি›িডকেট এপেশার  সাথে জড়িত। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় সাম্প্র্রতিক সময়ে কয়েকদফা মিয়ানমার থেকে মাদক ও চোরায় পন্য খালাস হয়ে পার পাওয়ার পর এ সিন্ডিকেট আরো বেপরোয়া ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কারন অনুসন্ধানে জানা গেছে, চোরাই পন্য খালাসের জন্য নিরাপদ স্থানহিসাবে  ব্যবহার করছে সোনাদিয়া,বাতীচর,ঘটিভাঙ্গার পশ্চিমে বড়দিয়া, তাজিয়া খাঠার দক্ষিন পশ্চিমে কৈতরের দিয়া বড়মহেশখালীর পশ্চিমে ভোলখালীঘাট,পৌরসভার হামিদার দিয়া, গোরাকঘাটার পুরাতন জেড়ি, সী বীচ এলাকা, আদিনাথ জেটি, মুদির ছড়া, আই ডাবি-উঘাট। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় একটি চোরাচালানী সেন্ডিকেট পাচারের সাথে জডিত বলে সূত্রে প্রকাশ। এই পাচার কারী দলের গড়ফাদার সবসময় ধরা চোয়ার বাইরে, কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পরিচালনা করে বলে জানাগেছে।সাথে সাথে জলদস্যুদের মাধ্যমে সাগরের মাঝী মাল্লাদেরকে জিম্মিকরে মুক্তিপন ও আদায় করে। সোনাদিয়ার দক্ষিণ পশ্চিমে বঙ্গপসাগরে কুতুবদিয়া চ্যানেলে, ধলঘাটার পাশে বেশি সংঘঠিত হয় বলে জানা গেছে। ২০০৯/১০ সালের মধ্যে বিশাল কয়েকটি চোরা চালান, জলদস্যুতার মত ঘটন সংগঠিত হলে প্রশাসান কোন ধরনের রহস্য উন্মোচন করতে পারেনি।
 জানা গেছে ,বর্তমানে এভাবে চোরা চালান করতে গিয়ে মিয়ানমারের জেলখানায় আটকা রয়েছে পৌর এলাকা বেশ কয়কজন  নাগরিক । এদিকে মিয়ানমারের কারাগারে আটক এই নাগরিকদের
পরিবারের সদস্যরা মানববেতর জীবন যাবন করছে  দীর্ঘদীন থেকে । এলাকা নিরহ লোকজনের দাবী চোরা চালানীদের সাথে প্রশাসনের কতিপয় লোক জনের  অবৈধ যোগসুত্রতা রয়েছে বলে সুত্রে প্রকাশ।

Post a Comment

0 Comments