আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে পাগলা মহিষের আঘাতে বাদশা মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাৎক্ষনিক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। জানা যায়, ১ জানুয়ারী টেকনাফ গবাদী পশুর বাজার থেকে মহিষটি ক্রয় করে দুপুর ১ টায় বাড়িতে নিয়ে যাওয়ার সময় টেকনাফ বাস ষ্টেশনে মহিষটি দিকবিদিক ছুটাছুটি করতে চাইলে মহিষ ক্রেতা বাদশা মিয়া মহিষের রশিটি ধরে টান দেয়। পাগলা মহিষটি ক্ষিপ্ত হয়ে লম্বা শিংয়ের আঘাতে বাদশাকে গুরুত্বর আহত করে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী এক রিক্সাচালক বাদশা মিয়াকে দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। আহত বাদশা মিয়া(৩৩) হচ্ছে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের মোঃ কালু সওদাগরের পুত্র।

0 Comments